1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রেলওয়ে কর্মচারীর পেনশনের ১৫ লাখ টাকা ছিনতাই - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

রেলওয়ে কর্মচারীর পেনশনের ১৫ লাখ টাকা ছিনতাই

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ Time View

চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী মোহাম্মদ রুহুল আমীন পেনশনের ১৪ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করলে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সোমবার ওই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পাহাড়তলী থানা পুলিশ মামলা নেয় মঙ্গলবার রাতে।

মামলাসূত্রে জানা গেছে, রেলওয়ে কর্মচারী রুহুল আমীন পেনশনের টাকা উত্তোলন করে তার স্ত্রী খোদেজা বেগমের অ্যাকাউন্টে আগ্রাবাদ সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য সিএনজি খোঁজেন। তখন একটি সিএনজিতে থাকা অজ্ঞাত ২-৩ জন ছিনতাইকারী টাকার ব্যাগ টান দিয়ে পালিয়ে যায়।

রুহুল আমিন ফেনী জেলার সদর থানার গজারিয়া গ্রামের মৃত সিকান্দার মিয়ার ছেলে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি জহির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলছে, ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews