1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রেললাইনে উঠা ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

রেললাইনে উঠা ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪ Time View

রাজশাহীতে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রলিকে ট্রেন ধাক্কা দিয়েছে। এতে ট্রলির চালক ও তার সহযোগী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাটাখালি থানার আকবরের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত দুজন হলেন- ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) এবং তার সহযোগী হাবিবুর রহমান হাবিব (২৩)। পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে তাদের বাড়ি। তারা ট্রলিতে লাকড়িবোঝাই করে রেললাইন পার হচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। রাস্তা আছে, তাই মানুষ চলাচল করেন। যানবাহন চলে। তবে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যানও থাকেন না। তাই লাইনে ওঠার সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চলে এলেও কিছু বুঝতে পারেননি ট্রলি চালক। ট্রেন ট্রলিকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক ও তার সহযোগী নিহত হন।

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের হরিয়ান স্টেশনে ট্রেনটি থামে এবং ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। অপমৃত্যুর মামলা করে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews