1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয়  সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।

আজ বুধবার বিকেলে বঙ্গভবনে  পৌঁছালে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ বিজয় জনমতেরই প্রতিফলন।

রাষ্ট্রপতি বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ  স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর  স্বপ্নের সোনার বাংলার পাশাপাশি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। এসময় প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি ।

সাক্ষাতকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews