1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ উৎসবের নগরী - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ উৎসবের নগরী

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক: ১৬ বছর পর আজ নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটি আওয়ামী লীগ সভাপতির শেষ নির্বাচনী জনসভা। শেখ হাসিনার আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ।

শুক্রবার সকালে শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এর আগের দিন রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় শামসুদ্দোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ২০০৮ সালের পর নারায়ণগঞ্জে প্রথম কোন নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। দলীয় প্রধানের আগমন উপলক্ষে এখন উৎসবে নগরী নারায়ণগঞ্জ।

দুপুরের পর শুরু হবে নির্বাচনী জনসভা। তবে শীত উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল শ্লোগানে নেতাকর্মীরা আসতে শুরু করেন।

২০০১ সাল পরবর্তী জাতীয় নির্বাচনগুলোতে নারায়ণগঞ্জের ৫টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের সাফল্য বেশী। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কারণে সেই জনসমর্থন আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।

বেলা তিনটায় জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি। জনসভায় আওয়ামী লীগ প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি নৌকা মার্কায় ভোট চাইবেন শেখ হাসিনা। এদিকে,

জনসভায় বিপুল মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews