1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
শেখ হাসিনার বিচার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শেখ হাসিনার বিচার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৮ Time View

 

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

শেখ হাসিনার বিচার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভকোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা শহরের সুপার মার্কেট এন আর প্লাজা ও পুরাতন পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে আলাদা আলাদা এ কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মসূচিতে যোগ দিতে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।অন্যদিকে, এন আর প্লাজার সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এস এম আশরাফুল ইসলাম প্রমুখ।বিএনপি নেতারা বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানী হয়েছে। এসব হত্যাকাণ্ড চালিয়ে গত ৫ আগস্ট সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে এই গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews