1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে আজ (শুক্রবার) সকাল ৮টায়। দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের বাকি আর মাত্র দুইদিন।

নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ আজ সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী মিছিল-মিটিংসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সব প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী, আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার শেষ হয়েছে। এক্ষেত্রে কেউ আইন না মানলে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় সাজায় দণ্ডিত হতে পারে।

এবার সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। বিএনপিসহ নিবন্ধিত ১৬ রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে রয়েছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews