নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চলমান প্রকল্পের কাজে ধীরগতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার (২৪ শে জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। সেই সাথে ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখেই সবাইকে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সামান্য কিছু টাকা হলে সরকারের যেসব প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা যাবে,সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। যাতে সেখান থেকে রিটার্ন আসে। কোন প্রকল্পের কাজে ধীরগতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও যেসব প্রকল্প করলে জনগণের দেশের কল্যাণ হয় সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। অহেতুক কোন প্রকল্প গ্রহণ করা যাবে না। দেশ ও জনগণের কল্যাণ আছে এসব প্রকল্পকে গুরুত্ব দিতে হবে। প্রকল্প গ্রহণের আগে এর উপযোগিতা ও প্রয়োজনীয়তা যাচাই বাছাই করতে হবে। পাঁচ বছরের মধ্যে দেশের জন্য যতটুকু পারি কাজ করে যাব। এটাই বর্তমার সরকারের লক্ষ্য বলে জানান তিনি।