1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে: মঈন খান - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে: মঈন খান

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৬০ Time View

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘এ মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটিই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়। বরং একদলীয় স্টিমরোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।’

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনি বৈতরণী পার হয়ে যাবে। তার পর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে বিষয়টি হচ্ছে এই যে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না। কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।

তিনি বলেন, ‘এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক— সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধী দলের ওপর ক্র্যাক ডাউন করে, তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেফতার করে তার পর একতরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে তা গণতন্ত্র নয়।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সরকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার হরন করেই চলবে। এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews