1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সরকার জনগণের সঙ্গে যুদ্ধে নেমেছে, জামায়াতের বিক্ষোভে নেতারা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সরকার জনগণের সঙ্গে যুদ্ধে নেমেছে, জামায়াতের বিক্ষোভে নেতারা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬২ Time View

সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভোটচুরির মহোৎসব করার জন্যই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন দিয়ে কথিত নির্বাচনি তফশিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।

বৃহস্পতিবার রাজধানীর কাফরুলে সরকারের পদত্যাগসহ ৫ম দফার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত রাজপথে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল, জোন টিমের সদস্য আলাউদ্দিন মোল্লা, শ্রমিক নেতা মিজানুর রহমান, মহানগর উত্তরের শুরা সদস্য আবদুল মতিন খান, আবু তৈয়ব, আহসান হাবীব, আতিক হাসান ও মুসআব মুহাইমিন, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী ও নূরুল আমীন প্রমুখ।

ডা. মানিক বলেন, সরকার দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এমন অভিযোগ এখন শুধু অভ্যন্তরীণ পরিসরে সীমাবদ্ধ নেই; বরং তা এখন আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত ও চর্চিত বিষয়। এমন অভিযোগের সঙ্গে একমত আন্তর্জাতিক সংস্থাগুলোও। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য বিশ্বের বন্ধুপ্রতিম রাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার পক্ষ থেকে সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হলেও নৈশ্যভোটের সরকার সে কথায় কর্ণপাত করেনি; বরং নির্বাচনের নামে আবারও প্রহসন মঞ্চস্থ করার জন্য একটি ফরময়েসী তফশিল ঘোষণা করে দেশ ও জাতিকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করেছে সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন। তিনি ষড়যন্ত্রমূলকভাবে ঘোষিত নির্বাচনি তফশিল বাতিল, সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং অবিলম্বে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় সরকারকে করুণ পরিণতির মুখোমুখি হতে হবে।
পল্লবীতে জামায়াতের অবরোধ: ৫ম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এদিন ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াতকর্মীরা মিরপুর ১২-এ অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য সাইফুল কাদের, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো: হাসানুল বান্না চপল, জামায়াত নেতা আবুল হোসাইন, ছাত্রনেতা ইউনুছসহ অন্যান্য থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

মগবাজারে জামায়াতের অবরোধ: ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল- তেজগাঁও অঞ্চলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য এইচআর আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কলিম উল্লাহ, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন প্রমুখ।

উত্তরা অঞ্চলে অবরোধের সমর্থনে মিছিল: চলমান অবরোধের সমর্থনে উত্তরা পশ্চিম অঞ্চলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবরোধ কর্মসূচি পালনের পর পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরার সদস্য এসকে রতন ও মো. সলিম। এ ছাড়া বিভিন্ন থানার আমির, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি- সেক্রেটারি ও শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনশক্তি অংশ নেন।

মিরপুরে জামায়াতের বিক্ষোভ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর উত্তরের মিরপুরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি-২ নং বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশিকা মোড়ে এসে শেষ হয়। শাহআলি থানা আমির নকিব ফেরদৌস, মিরপুর উত্তর থানা সেক্রেটারি রফিক-রিমন, শাহআলি থানা সেক্রেটারি গোলাম মো. হাফিজ, ইসলামী ছাত্রশিবিরের মহানগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews