1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
‘সরকার নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু সিন্ডিকেটকে হাত দিতে পারে না’ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

‘সরকার নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু সিন্ডিকেটকে হাত দিতে পারে না’

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৭ Time View

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দ্রব্যমূল্য বাড়ার পেছনে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যের জন্য সরকার দায়ী। সোমবার জাতীয় প্রেস ক্লাবের নাগরিক ঐক্যের উদ্যোগে ‘প্রহসনের নির্বাচন মানি না-গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর অভিযান’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচি থেকে নতুন করে ছয় দিনের কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো- ১৩ ফেব্রুয়ারি মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে, ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী মোড়ে, ১৬ ফেব্রুয়ারি শনিরআখড়া ফুটওভার ব্রিজসংলগ্ন, ১৮ ফেব্রুয়ারি ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, ১৯ ফেব্রুয়ারি খামারবাড়ির সামনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ তারিখে তথাকথিত নির্বাচন হয়েছে। নির্বাচনের এই এক মাসেরও বেশি সময়ে, জিনিসপত্রের দাম আগের চাইতে বেশি। ভোট হলো কিন্তু জিনিসের দাম কমল না। সরকার বলেছে জিনিসের দাম কমবে। আর রোজার কারণে তারা চাল, তেল, চিনি এবং খেজুরের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। এরপরও এসব জিনিসের একটাও দাম কমেনি।

তিনি বলেন, এ সরকার নিজেকে খুবই শক্তিশালী মনে করে; কিন্তু সিন্ডিকেটকে হাত দিতে পারে না। কারণ এরাই সিন্ডিকেটদের পোষে, মানুষ যেমন বাড়িতে পোষা প্রাণী রাখে। আমাদের সরকার অনেক গুন্ডা পালে, এ দেশের বড় বড় ব্যবসায়ীদের পালে। ওদের ডেকে ডেকে বলে, তোরা যা ইচ্ছা, যেমন ইচ্ছা কর। দেখবি আমাদের যেন বেশি বদনাম না হয়। আর মাঝে মধ্যে আমরা তোদের বকব। কিন্তু তোরা তোদের কাজ চালিয়ে যাবি। আমাদের দরকারের সময় তোরা আমাদেরকে সহযোগিতা করিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews