1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সরাইলে বাস নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে নিহত ১, আহত ১৫। - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সরাইলে বাস নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে নিহত ১, আহত ১৫।

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৩ Time View

 

 

এম বাদল খন্দকার ( ব্রাক্ষনবাড়ীয়া জেলা সংবাদদাতা)

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে হাজেরা খাতুন (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতরে থাকা আরও ১৫ যাত্রী। শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায় নাই। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কের এক পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ভেতরে এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আর্শীষ কুমার সান্যাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান এবং দুর্ঘটনা কবলিত বাসটি কে উদ্ধার করে থানায় আনা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews