1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সাগর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিপুল পরিমাণ মাদক সহ আটক ৭ মিয়ানমার নাগরিক - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সাগর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিপুল পরিমাণ মাদক সহ আটক ৭ মিয়ানমার নাগরিক

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৭ Time View

 

 

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি 

 

সেন্টমার্টিন বঙ্গপোসাগরে অভিযান চালিয়ে মিয়ানমার মদ ও আইসসহ ৭ জন মিয়ানমারের চোরাকারবারিদের আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃতরা সবাই মিয়ানমার নাগরিক বলে জানা যায়।১৪ আগস্ট ভোররাতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে ১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আহমদ সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ আগস্ট ভোররাতে গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ০১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহ জনক একটি কাঠের ট্রলার বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্টগার্ড সদস্যরা উক্ত ট্রলারটিকে থামার সংকেত দিলে ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যারা ট্রলারটি আটক করা হয়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশী করত ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ ৭ জন চোরাকারবারিদের আটক করা হয়।তিনি বলেন, জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ৭ জন মাদক চোরাকারবারিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews