
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ জুলাই ) সকালে সেনবাগ উপজেলা প্রশাসন ও সেনবাগ উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ শ্লোগানে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী ও আলোচনা সভা সেনবাগ উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা পরিষদের পুকুরে অতিথিগণের উপস্থিতিতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়।
পোনা অবমুক্ত করার পর র্যালী উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে সেনবাগের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেনবাগ উপজেলা পরিষদের সভা কক্ষে সেনবাগ উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার খুরশীদ আহমেদ বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকার, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সেনবাগের মৎস্য চাষিগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় মৎস্য চাষিদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। আগামী ৫আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply