1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সারাদেশে এখনও তীব্র গ্যাস সংকট - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সারাদেশে এখনও তীব্র গ্যাস সংকট

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে গ্যাসের সংকট এখনও তীব্র। কলকারখানার পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ খুবই কম। এতে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকছে যানবাহন। দিনে দুই থেকে তিনবার গ্যাস নিয়েও চলতে পারছে না এসব পরিবহন। ফলে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি আয় কমায় বিপাকে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। শীতে গ্যাসের চাপ কম থাকায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। শিল্প কারখানার উৎপাদন, বাসাবাড়ির রান্না থেকে শুরু করে সিএনজি পাম্পেও দুর্ভোগে পড়ছেন গ্রাহকরা।

রাজধানীর সিএনজি পাম্পগুলোতে রোববারও গ্যাসের জন্য গাড়ি ও সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন দেখা গেছে। প্রেসার কম থাকায় গাড়িতে কম গ্যাস ঢুকছে। ফলে বারবার দৌঁড়াতে হচ্ছে এক সিএনজি স্টেশন থেকে আরেক সিএনজি স্টেশনে।

চালকরা বলছেন, গ্যাস সংকটের কারণে ঠিকভাবে যানবাহন চালাতে পারছেন না তারা। এতে আয় যেমন কমেছে তেমনি পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি।

গ্যাসের স্বল্পচাপের কারণে সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাম্পে কর্মরত শ্রমিকদেরও।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট হলেও কয়েক মাস ধরে সরবরাহ করা হচ্ছে মাত্র আড়াই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোন ধারনা দিতে পারেনি জ্বালানি বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews