1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সালথার গট্টিতে স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনীয় পথ সভা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সালথার গট্টিতে স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনীয় পথ সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৫৯ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -২ ( সালথা নগরকান্দা) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক,নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টির মোড় এই পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাৎক্ষণিক কয়েক হাজার কর্মী সমর্থক,ভোটার উপস্থিত হন।পরে সেখানে দীর্ঘক্ষন সভা করেন তিনি।

উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন এর সভাপতিত্বে,এই পথ সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, দেলোয়ার হোসেন মিয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ,সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি পাবেল রায়হান, আওয়ামী লীগ নেতা জাহিদ মাতুব্বর,ডাঃ কামরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ও সালথা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এনায়েত হোসেন চাঁন মিয়া,আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নুরু মাতুব্বর,সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা,বর্তমান ইউপি সদস্য শাহজাহানসহ কয়েক হাজার কর্মী সমর্থক ভোটার ও নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন,আমি আপনাদের এই এলাকার সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো ভাতিজা, অনেকেরই আত্মীয়,অনেকের ছোটবেলার খেলার সাথী,আমি এমপি হলেও আপমাদের এই জামালই থাকবো। তিনি আরো বলেন, আমাকে একটিবারের মতো সুযোগ দিন আপনাদের সেবা করার জন্য।আমি এমপি হয়ে আপনাদের সেবক হতে চাই,শাসক হতে চাই না। এই এলাকার নির্যাতিত নিপীড়িত ভাগ্যহারা মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করতে চাই আমি। তাই আগামী ৭ তারিখ আমার ঈগল প্রতিক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি আশা রাখি। যারা বলছেন ভোট কেটে নিবেন,আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি মুক্তিযোদ্ধার সন্তান, এই এলাকা আমার,আমার ভোট কাটার কেউ দুঃসাহস দেখাবেন। এর ফল ভালো হবে না। ভোট কাটা তো দূরের কথা, কেউ ভোট কাটবে এই কথা বলারও লোক খুজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews