মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধির সাথে সীতাকুণ্ড উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় সভা সম্পন্ন।আজ(১১আগষ্ট) রবিবার বিকাল ৩ টার সময় সীতাকুণ্ড উপজেলার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মি অফিসার লেফ.ক. আল মামুন,আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা সরওয়ার এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রদের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন সব এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা এবং নাশকতা প্রতিরোধে ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য একমত পোষণ করেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা নিরাপদ,শৃঙ্খল এবং পরিচ্ছন্ন সীতাকুণ্ড উপহার পাবো।