1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
'স্মার্ট দেশের স্মার্ট সৈনিক হবে আজকের শিশুরা' - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

‘স্মার্ট দেশের স্মার্ট সৈনিক হবে আজকের শিশুরা’

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪২ Time View

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোট্ট শিশুরাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে।

বুধবার (১৮ই অক্টোবর) ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান ও শেখ রাসেল দিবস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলবো, আমাদের সন্তানদের কাছে একটি উপদেশ থাকবে- তোমরা পড়াশুনা করবে। ওই জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস থেকে দূরে থাকবে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করছি। আজকের শিশুরাই তো স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা কোথায় (মোবাইলে) টিপবো। আমার ছোট্ট সোনামণিরা তো স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। এটাই আমি চাই।’

বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‌‘আমি বিশ্বনেতাদের বলবো, যুদ্ধ বন্ধ করেন। যুদ্ধ কোনো সমাধান আনে না। অস্ত্র বানানো ও অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় করা হয়, সেই অর্থ শিশুদের উন্নয়নে ব্যয় করা হোক।’

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১০টি প্রকল্প উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সেই সঙ্গে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ-২০২৩ পুরস্কার প্রদান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews