
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। যাতে দেশকে পেছনে ফিরে তাকাতে না হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে স্কুল পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন তিনি।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন বাংলাদেশ চলতে পারে সেজন্য প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এসময় শিক্ষা খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট ও দক্ষ জনশক্তি। সেইসাথে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করা সরকারের লক্ষ্য।
বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলাই তার লক্ষ্য বলে জানান সরকার প্রধান।
২০২৪ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩শ ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫শ ১৭টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। এসব বইয়ের মূল্য ১৪ শ কোটি টাকার বেশি।
Leave a Reply