
আন্তর্জাতিক ডেস্ক: হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় ইসরাইলি স্পেশাল ফোর্সের সেনাদের সঙ্গে লড়াইয়ে স্পেশাল ফোর্সের অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আল-কাসেম ব্রিগেডস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত ৭ই অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে গত ২৮ অক্টোবর ইসরাইলের স্থল সেনারা গাজায় ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তবে এসব সেনা হামাসের যোদ্ধাদেরও তীব্র প্রতিরোধের মুখে পড়ছে।
এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত তিনদিনে তাদের হামলায় ২৫ সেনা প্রাণ হারিয়েছেন।
তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত তাদের ১৩৪ সেনা নিহত হয়েছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের।
Leave a Reply