1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
১৫২ মণ জাটকাসহ আটক ৭ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

১৫২ মণ জাটকাসহ আটক ৭

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯ Time View

চাঁদপুরের মেঘনা নদীতে ৫ হাজার ২০০ কেজি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে ৯০০ কেজি (মোট ১৫২ মণ) জাটকাসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার সময় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন ইশানবালা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শরীয়তপুর হতে ইশানবালাগামী একটি কাঠের ট্রলার তল্লাশি করে প্রায় ৫ হাজার ২০০ কেজি জাটকাসহ ৭ জনকে আটক করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর পৌনে ৬টার সময় কোস্টগার্ড স্টেশন পাগলা এবং মৎস্য দপ্তর নারায়ণগঞ্জ সদর যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার পাগলা লে. রুহান মনজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নোয়াখালী থেকে ঢাকাগামী ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, চাঁদপুরে জব্দকৃত জাটকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রঞ্জিত সরকারের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews