1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
২৮ অক্টোবরের মতো বিএনপিকে পালাতে হবে: ওবায়দুল কাদের - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

২৮ অক্টোবরের মতো বিএনপিকে পালাতে হবে: ওবায়দুল কাদের

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দিনে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের (অক্টোবর) মতো বিএনপিকে আবারও পালাতে হবে।

সোমবার দুপুরে মন্ত্রী তার মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল ও ভোজের পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পড়েছে। আগামী উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বেশি হবে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। এবার উপজেলা নির্বাচনে বিএনপি না এলে এ ভুলের খেসারত তাদের বহুদিন দিতে হবে।

এর আগে দুপুর ১টায় দাগনভূঞা-বসুরহাট-সোনাপুর সড়ক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামের বাড়িতে যান ওবায়দুল কাদের। সেখানে মা-বাবার কবর জিয়ারত শেষে পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন। পরে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ-সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ-সদস্য মোহাম্মদ আলী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ-সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ-সদস্য মোরশেদ আলম, ফেনী-২ (সদর) আসনের সংসদ-সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ-সদস্য আয়েশা ফেরদাউস প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে ১০০ মন গরুর মাংস দিয়ে ২০ হাজার লোকের জন্য দুপুরে ভোজের আয়োজন করা হয়।

২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মারা যান।

আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তানভীর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews