নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামী ২৬শে জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭শে জানুয়ারি দেশের সব মহানগরে এই কালো পতাকা মিছিল করবে দলটি।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি’।