1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
৪৭ নং ওয়ার্ডে ফুলের শুভেচ্ছায় সিক্ত এম.পি মো. খসরু চৌধুরী - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

৪৭ নং ওয়ার্ডে ফুলের শুভেচ্ছায় সিক্ত এম.পি মো. খসরু চৌধুরী

  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক: আজ বিকাল ৩ঃ৩০ ঘটিকায় উত্তরা ৪৭ নং ওয়ার্ডে এম.পি মো.খসরু চৌধুরীকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম পি মো. খসরু চৌধুরী সিআইপি বিজয়ী হন।

তারই ধারাবাহিকতায় আজ উত্তরা ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়ার নেতৃত্বে নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ ফুলের শুভেচ্ছা প্রদান করেন নবনির্বাচিত এম.পি মো. খসরু চৌধুরীকে ।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান,কেসি ফাউন্ডেশনের সমন্বয়ক শাহ আলম,আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি, কে সি ফাউন্ডেশনে ৪৭ নং ওয়ার্ডের সভাপতি মনির,সাধারণ সম্পাদক রাসেল,৪৭ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে খসরু চৌধুরী বলেন ,আপনাদের সমস্যা সমাধানে আমি চেষ্টা করছি।এখনো আমি এয়ারপোর্টের এখানে, যেখানে গ্যাসের লাইনে সমস্যা হয়েছে , সেখানে কর্মরত লোকদেরকে আমি বারবার ফোন দিচ্ছি এবং চাপ প্রয়োগ করছি। আর রাস্তার সমস্যাও সমাধান হবে।আমি সর্বাত্মক চেষ্টা করছি এবং ইনশাল্লাহ রাস্তা আপনাদের এলাকায় হবে হবে এবং হবে।

তিনি আরো বলেন, আমার প্রতি আপনাদের আজকে যে ভালোবাসা প্রকাশ হয়েছে তা সারাজীবন থাকবে বলে আমি আশা করি এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে যে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে ,তাই এই ৪৭নং ওয়ার্ড এর সকল জনতার প্রতি আমি কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews