1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ রাখার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।
বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

পুলিশ জানায়, কুনিয়া বড়বাড়ি এলাকায় বেশ কিছু কারখানা ভাঙচুর করা হয়। টঙ্গী এলাকায় ১১টি কারখানা ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে প্রায় অর্ধশতাধিক কারখানা ভাঙচুর করা হয়েছে। এতে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় মুনিরা (৩০) বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাছা মেট্রো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিচারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews