বেনাপোল সংবাদদাতা: নাশকতামূলক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ ৫ দিন পর আবারও যাত্রী পরিবহন শুরু করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ট্রেনটি যশোরের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
বেনাপোল রেলস্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, আগুনে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ দিন চলাচল বন্ধ ছিল। আজ থেকে আবারও বেনাপোল এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করেছে। দুপুর ১ টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। আবার আজ রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌছেবে পরের দিন সকাল ৭টায়।
রেলে নাশকতামূলক ঘটনা এড়াতে বেনাপোল স্টেশনে যাত্রী ও রেলের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ৫ দিন পর পুনরায় বেনাপোল এক্সপ্রেস চালুতে স্বস্তি ফিরেছে যাত্রীদের।
গত ৫ই জানুয়ারি রাজধানীর গোপীবাগে "বেনাপোল এক্সপ্রেস" ট্রেনে আগুন দেওয়ার দেওয়া হয়। এতে দগ্ধ হয়ে শিশুসহ চারজন নিহত হয়।