1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
৭ অক্টোবর হামলায় জড়িত হামাসের নাখবার ইউনিট কমান্ডার নিহত - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

৭ অক্টোবর হামলায় জড়িত হামাসের নাখবার ইউনিট কমান্ডার নিহত

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৩৪ দিনের টানা অভিযানে উপত্যকায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের মোট ১৯ জন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার এক বিবৃতিতে নিহতদের সংখ্যা প্রকাশ করেছে আইডিএফ। খবর রয়টার্সের।

বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, এই নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র বিভাগ আল কাসেম ব্রিগেডের এলিট শাখা নাখবার কোম্পানি কমান্ডার আহমেদ মুসা এবং প্লাটুন কমান্ডার আমের আলহানদিও রয়েছে।

গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার জিকিম ঘাঁটিতে অতিসম্প্রতি পরিচালিত এক অভিযানে তারা নিহত হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘পশ্চিম জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন এ দুজন।’

এ ছাড়া নিহত ১৯ কমান্ডারের মধ্যে আল কাসেম ব্রিগেডের স্নাইপার শাখার প্রধান মোহাম্মেদ কাহলুতও রয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে। অক্টোবরের মাঝামাঝি থেকে উপত্যকায় অভিযান শুরু করেছে ইসরাইলের স্থলবাহিনীও।

হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। এ ছাড়া হামলার প্রথম দিনই ইসরাইল থেকে অন্তত ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছেন হামাসযোদ্ধার। অন্যদিকে ইসরাইলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করার আগ পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews