1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বাংলাদেশে রিজার্ভ সংকট হলে পাশে থাকবে চীন - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশে রিজার্ভ সংকট হলে পাশে থাকবে চীন

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক: রিজার্ভ সংকট হলে বেইজিং বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ রোববার (২৮ শে জানুয়ারি) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

নতুন সরকার গঠনের পর বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধিদের ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত।

দেশে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, রিজার্ভ সংকটে ঢাকার পাশে থাকবে বেইজিং।

ইয়াও ওয়েন আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঢাকার সম্মতি পেলেই কাজ শুরু করবে চীন।

মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতায় অস্ত্র বিরতির জন্য বেইজিং কাজ করছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি জটিল। কিন্তু বাংলাদেশ, মিয়ানমার ও চীনের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে দ্রুতই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews