
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পাশে আছে ভারত।
আজ (২৮ শে জানুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের একথা বলেন। ভারতের সাথে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামীতে দেশটির সহযোগিতার খাত নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ভারত প্রতিবেশীর মত আচরণ করেছে, যা দরকার ছিলো।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকটসহ সরকারের সামনে থাকা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই সংকট সমাধানে কাজ চলছে।
Leave a Reply