1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মাইক্রোবাস খাদে পড়ে এসআই নিহত - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

মাইক্রোবাস খাদে পড়ে এসআই নিহত

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮ Time View

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাকসাতরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এসআই মনিরুজ্জামান (৫০) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার রাজবল্লবপুর এলাকার মজিবুর রহমানের ছেলে।

আহত চালকের নাম তুষার (৩০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার হাফিজুর রহমানের ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই মনিরুজ্জামান নারায়ণগঞ্জ থেকে মামলার সাক্ষী দিয়ে মাইক্রোবাসযোগে ফিরছিলেন। ভালুকা উপজেলার ভরাডোবা বাকসাতরা এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহা-সড়কের পাশে খাদে পড়ে মাইক্রোবাসের সামনের অংশ পানিতে ডুবে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে মনিরুজ্জামান ও চালক তুষার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তুষারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহত এসআই মনিরুজ্জামান শেরপুর জেলার সদর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews