1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় কারাগারে বিএনপি নেতা চাঁদ - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় কারাগারে বিএনপি নেতা চাঁদ

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর দায়ের করা মামলায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে সদর জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর পর জামিনের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন। এর পরপরই তাকে বিশেষ নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তার একাধিক দফায় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি আবু সাঈদ চাঁদের প্রতি উপস্থিতি পরোয়ানার আদেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে উপস্থিতি পরোয়ানামূলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার আদালতে হাজির করা হয়। তিনি আগে থেকেই রাজশাহীসহ বিভিন্ন জেলার মামলায় কারাগারে আটক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার এসআই মো. জাহিদুল ইসলাম জানান, মামলার পরপরই ভিন্ন কারাগারে আটক প্রধান আসামি চাঁদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দ্রুতই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিষয়টিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে বিএনপি নেতা চাঁদকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে সহযোগী আসামি করে গত বছরের ২৩ মে শেরপুরের আমলি আদালতে মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। এর দুই দিন পর একই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews