1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ধুনটে বিক্রি হওয়া নবজাতক ফিরে পেলেন মা - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ধুনটে বিক্রি হওয়া নবজাতক ফিরে পেলেন মা

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২ Time View

বগুড়ার ধুনটে বিক্রি হওয়া নবজাতক মো. লাইওমকে প্রায় তিন মাস পর বুকে ফিরে পেয়েছেন অসহায় মা আয়শা খাতুন। গত বছর ২৮ নভেম্বর প্রসবের পর ক্লিনিক থেকে ওই নবজাতককে লাখ টাকায় বিক্রি করে দেন আয়েশার এক আত্মীয়। ধুনট থানা পুলিশ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে। বুকের ধনকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আয়শা।

এর আগে সন্তানকে বিক্রির অভিযোগে তিনি তার আত্মীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীনসহ চারজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন। শাহীন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আয়শা উপজেলা সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত আশাদুল ইসলামের মেয়ে। তিনি বেলকুচি গ্রামে নানি আছিয়া বেওয়ার সঙ্গে থাকতেন। তার স্বামী সোহেল ঢাকায় গার্মেন্টে কাজ করেন।

তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম রোববার জানান, দত্তক বাবা-মা শিশুটিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিককে দেন। শনিবার তিনি শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। আজ আদালতে নেওয়া হবে। শিশুটি কে পাবেন আদালতের নির্দেশের পর সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, ওই মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews