1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আ.লীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আ.লীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৮ Time View

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতা রেজাউল করিমকে (৫৫) হত্যাচেষ্টার মামলায় বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার পটুয়াখালীর আমলি আদালতে দুইপক্ষের কৌঁসুলির মধ্যে শুনানি শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানসহ (৪০) ৪ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।

কারাগারে প্রেরণ করা অন্যরা হলেন- শাহাবুদ্দিন আকন (৩৮), রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামিরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews