1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আলমগীরের হত্যাকারীরা গ্রেফতার না হলে পরিবহণ ধর্মঘট - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

আলমগীরের হত্যাকারীরা গ্রেফতার না হলে পরিবহণ ধর্মঘট

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২ Time View

কানাইঘাটে সিএনজিচালক আলমগীর হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামী রোববার থেকে লাগাতার পরিবহণ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবহণ সংগ্রাম পরিষদের নেতারা। সোমবার সন্ধ্যায় কানাইঘাট প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা।

পরিবহণ সংগ্রাম পরিষদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা জুনেদ হাসান জীবান। তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাছবাড়ী বাজার পল্লীবিদ্যুৎ মোড়ে মোটরসাইকেলের সঙ্গে সিএনজির ধাক্কা লাগাকে কেন্দ্র করে সিএনজিচালক আলমগীর হোসেনকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় নিজ দলইকান্দি আকুনি গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদ (বাবলু), তার ভাই কয়েছ আহমদ, তাদের চাচাতো ভাই সুলতান ও সহযোগী মাহফুজ আহমদসহ কয়েকজন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পরিবহণ শ্রমিক ও গাছবাড়ী এলাকার সর্বস্তরের জনসাধারণ ধারাবাহিকভাবে মানববন্ধন, সভা-সমাবেশ করে এলেও হত্যাকাণ্ডের ১৩ দিন পরও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রহস্যজনক কারণে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে সর্বস্তরের পরিবহণ সংগঠনের নেতা, শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ প্রশাসন হত্যাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে ২৫ ফেব্রুয়ারি থেকে কানাইঘাট উপজেলা যৌথ পরিবহণ সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটে যাবে। এছাড়াও থানা থেকে হত্যা মামলার তদন্তভার পরিবর্তন করা হলে পরিবহণ শ্রমিকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা যৌথ পরিবহণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাজী আতাউর রহমান, গাছবাড়ী উপ-পরিষদ ৭০৭ এর সাবেক সভাপতি জামাল আহমদ, শ্রমিকনেতা খসরুজ্জামান, কয়ছর আহমদ, আনোয়ার হোসেন, আফতাব উদ্দিন, জয়নাল আবেদীন, আলমাছ উদ্দিন, সালেহ আহম, বদরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ অর্ধশতাধিক শ্রমিক নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews