1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সিলটি ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রভাষা ঘোষণার দাবি - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সিলটি ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রভাষা ঘোষণার দাবি

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮ Time View

সিলেট বিভাগবাসীর মাতৃভাষা সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসকে সামনে রেখে সিলটি ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা ঘোষণা অপরিহার্য। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষসহ বিশ্বের অসংখ্য মানুষ এ ভাষায় কথা বলেন। বাংলা ভাষার পরে সিলটি ভাষা বাংলাদেশের একমাত্র ভাষা, যার অক্ষর বা বর্ণমালা আছে, যা সিলটি নাগরী লিপি নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা বাংলা ভাষা থেকে সম্পূর্ণ পৃথক। এ ভাষায় অনেক শক্তিশালী সাহিত্য, কবিতা ও পুঁথি রচিত হয়েছে। অনেকে পিএইচডি করেছেন। সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে ইতোমধ্যে সিলটি পাঞ্চায়িত সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

তিনি আরও বলেন, সিলটি নাগরী অক্ষরজ্ঞান আজ অবহেলিত। সিলটি নাগরী অক্ষর চর্চা হয় না বললেই চলে। সিলটি ভাষা তথা সিলটি নাগরী অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা চালুর জোর দাবি জানাচ্ছি।

আমেরিকার ২য় রাষ্ট্রভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলেক ভাষা চালু আছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সিলটি ভাষা বিশ্বের ৯৭তম ভাষা। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews