1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মহান শহিদ দিবসে আওয়ামী লীগের কর্মসূচি - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

মহান শহিদ দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯ Time View

২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ।

বুধবার ভোর সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।

সকাল ৭টায় রয়েছে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে আওয়ামী লীগের প্রভাতফেরি শুরু হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রয়েছে আওয়ামী লীগের আলোচনা সভা। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠেয় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews