1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
অভিনব কায়দায় পাত্রী খুঁজছেন যুবক, ভিডিও ভাইরাল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

অভিনব কায়দায় পাত্রী খুঁজছেন যুবক, ভিডিও ভাইরাল

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮ Time View

সমাজের প্রচলিত রীতি অনুযায়ী সন্তানের বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্বটা পরিবারের কাঁধেই থাকে। তবে অনেক সময় পাত্র নিজেই পাত্রী পছন্দ করেন। সেটিও পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। সমাজের প্রচলিত এই ধারা ভেঙে এবার অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। নিজের জন্য পাত্রী খুঁজতে ব্যানার টাঙিয়েছেন তিনি। তাও আবার নিজের অটো রিকশায়।

তার এমন কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের দামোহ শহরে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২৯ বছর বয়সী ওই যুবকের নাম দীপেন্দ্র রাঠোর। তার বাড়ি মধ্যপ্রদেশের দামোহ শহরে। নিজের ই-রিকশায় ব্যানার লাগিয়ে পাত্রী খুঁজছেন তিনি। সঙ্গে ছবি ও ব্যক্তিগত তথ্যও দিয়েছেন।

দীপেন্দ্র রাঠোরের দাবি, সমাজে মেয়ের অভাব। সে কারণেই বিয়ে করতে চেয়েও মনের মতো পাত্রী পাচ্ছেন না!

তিনি জানান, ধর্ম বা জাতপাত কোনো বাধা নয়। চাইলে যে কোনো মেয়েই তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন।

তিনি আরও জানান, অনলাইনে বিভিন্ন গ্রুপেও যুক্ত হয়েছিলেন, কিন্তু নিজের শহরে বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি। এর পরই নিজের অটো রিকশায় ব্যানার লাগানোর সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews