1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৭ Time View

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটের পরে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার সঙ্গীদের নিয়ে শহিদ মিনারের বেদীতে ফুল দিতে উঠে । একই সময় শাজাহান খান এমপির অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামও তার সঙ্গীদের নিয়ে ফুল দিতে শহিদ মিনারের বেদীতে ওঠেন। এ সময় জাহিদ হাসান মুকিমের সঙ্গে রবিউল মোল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাজাহান খান এমপি অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা জানান, আমরা আগে শহিদ মিনারে ফুল দিতে উঠলে জাহিদ হাসান মুকিম ও তার সঙ্গীরা বাধা সৃষ্টি করলে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, শাজাহান খান এমপির অনুসারীর কিছু লোকজন আমাদের ফুল দিতে বাধা সৃষ্টি করে। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews