1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রাশিয়াকে ৪০০ ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

রাশিয়াকে ৪০০ ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক: পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাশিয়াকে অন্তত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। ‘জুলফিকার’ নামের এসব ক্ষেপণাস্ত্র তিনশ’ থেকে সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত বছরের শেষদিকে তেহরান ও মস্কোয় অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের এই চালান পাঠানো হয়েছে। চুক্তি অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই অস্ত্রের চালান পাঠানো শুরু হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ফাতেহ-১১০ গোত্রের।

ইরানের এক সেনা কর্মকতার বরাত দিয়ে বার্তামাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ায় এখন পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্রের চালান পাঠানো হয়েছে যা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। ক্ষেপণাস্ত্রের এই চালানগুলো বিমান পরিবহন ও  জাহাজে করে ক্যাস্পিয়ান সাগর দিয়ে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মন্তব্য করেনি পেন্টাগনও। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অস্ত্র সহযোগিতা জোরদার করেছে রাশিয়া ও ইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews