1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ নিহত ২ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর-রাধিকা সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন রুটি খামের শাহজাহান মিয়ার ছেলে এনামুল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানান, ট্রাক্টরটি চালাচ্ছিলেন এনামুল। পাশে বসেছিলেন হেলপার আমির ও রাকিব। সকালে উপজেলার বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর-রাধিকা সড়কে বালু নিয়ে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে শিবপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এ সময় চালকসহ সহকারী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় একজনকে উদ্ধার করলেও দুজন ঘটনাস্থলে মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বড়হিত এলাকায় খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক ও তার এক সহযোগী মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews