1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৬ Time View

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) সভাকক্ষে জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারদের সমন্বয়ে ৫৮তম দ্বিমাসিক সভায় প্রধান অতিথি বক্তব্যে এ দিকনির্দাশনা দেন তিনি।

ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার অন্যতম অংশ বাংলাদেশ ডিজিটাল জরিপ প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।

তিনি বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরনের জমি রক্ষা ও টেকসই ব্যবহারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে।

ভূমি সচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা হয়েছে। কাজে গতি আনতে এখন দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা নির্দেশনার একেবারে প্রথমদিকে জরিপের কথা বলা হয়েছে।

সভায় অবহিত করা হয় যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অন্যতম সফলতার মধ্যে আছে—সকল ম্যাপের ডাটাবেজ তৈরি, সকল আরএস জরিপ খতিয়ানের ডাটাবেজ তৈরি এবং অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার (খতিয়ান ব্যবস্থাপনা) প্রণয়ন।

এতে আরও জানানো হয়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলছে। খুব শিগগির আরেকটি প্রকল্পের রিভিউ শেষ হলে পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলায় ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews