1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
১১ মার্চ থেকে সাত দিন ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

১১ মার্চ থেকে সাত দিন ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৬ Time View

‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে বুধবার দুপুরে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উদযাপনের লক্ষ্যে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবছরও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, মাছের আড়ৎ, বাজারসহ জনাকীর্ণ স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম, গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শন, জাটকা সংরক্ষণে হাট-বাজার এবং আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে নৌকা বাইচ, হাডুডু, সাঁতার ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, জাটকা সমৃদ্ধ এলাকায় ভিডিও চিত্র প্রদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্যজীবী ও জেলে পল্লীতে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণে পথ নাটক, আঞ্চলিক ও লোক সংগীত পরিবেশন এবং জাটকা রক্ষায় জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান আগামী ১১ মার্চ চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews