1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন সেই নারী ইউপি সদস্য - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন সেই নারী ইউপি সদস্য

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

নাটোরের বাগাতিপাড়ায় ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে ননদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী সেই ভাবি শিলা খাতুন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। ভোটের মাঠে বিজয়ের পর এবার পরীক্ষাতেও সফল হতে চান এই নারী সদস্য।

তিনি উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং সালাইনগর গ্রামের সুমন আলীর স্ত্রী।

জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় তিনি বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে এই পরীক্ষায় অংশ নেন। এর আগে তিনি ২০২১ সালে ইউপি নির্বাচনে তার ননদ লাইলী বেগমসহ সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন। এ নিয়ে সেই সময় যুগান্তরে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে ইউপি সদস্য শিলা খাতুন জানান, লেখাপড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অষ্টম শ্রেণি পাশের পর পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। ফলে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। দুই সন্তানের জন্মের পর স্বামীর উৎসাহে তিনি নির্বাচনে অংশ নেন। ভোটে বিজয়ী হওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। এর পরই তিনি কারিগরি স্কুলের নবম শ্রেণিতে ভর্তি হয়ে বোর্ড পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২০ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি এসএসসির সব পরীক্ষা শেষ করে সফল হতে চান।

এ বিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হেলাল উদ্দিন জানান, লেখাপড়ার ইচ্ছা থেকেই শিলা খাতুন পরিষদকে জানিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি তার সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews