1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
স্বর্ণ চোরাচালানের দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

স্বর্ণ চোরাচালানের দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৭ Time View

প্রায় ৪৪ কেজি স্বর্ণ চোরাচালানের দায়ে মানিকগঞ্জে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এবং সিনিয়র দায়রা ও জেলা জজ জয়শ্রী সমদ্দার।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের ইয়াহইয়া আমিন, যশোরের ঝিকরগাছা উপজেলার সংকরপুর গ্রামের শেখ আমিনুর রহমান ও একই গ্রামের শেখ জাহিদুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে মো. মনিরুজ্জামান এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামের মো. জহিরুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৪ অক্টোবর বেনাপোলগামী একটি বাসে তল্লাশির সময় এই পাঁচ যাত্রীর কাছ থেকে ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ মামলা বিচারাধীন ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় সব তথ্য-উপাত্ত এবং সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিদের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা ও মো. লুৎফর রহমান। আইনজীবী নজরুল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চআদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews