1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪৮ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকেলে বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মজিবুর রহমান মাস্টার এর সভাপতিত্বে জলছত্র ফুটবল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১( মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে নির্বাচিত সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন,, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন,কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার প্রমুখ। বিকেল থেকেই উক্ত মাঠে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে লোকজন সমবেত হতে থাকে। নারী পুরুষ মিলে ফুটবল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি এক জনসমুদ্রে পরিনত হয়। অনুষ্ঠান সন্চালনা করেন অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নৃতৃবৃন্দ সহ অরণখোলা ও বেরীবাইদ ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews