1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
সালথায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সালথায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫৯ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবু বক্কার ওরফে লাল মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবু বক্কার ওরফে লাল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মফিজুর রহমানের ছেলে।

এর আগে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসা ছাত্রীর বাবা সোমবার (২৫ মার্চ) রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি করে আবু বক্কার ওরফে লাল মিয়া নামের ওই যুবক। পরে সোমবার (২৫ মার্চ) রাতে বাড়ি থেকে কৌশলে ডেকে পাশের একটি পেঁয়াজ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। পরে মেয়ের চিৎকার শুনে উদ্ধার করা হয় ওই মাদরাসা ছাত্রীকে। অতঃপর এঘটনায় একইদিন রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল হক বলেন,ওই মাদরাসা ছাত্রীর বাবা এঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়ের করার পর অভিযান চালিয়ে সালথার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই মাদরাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন,গ্রেপ্তার হওয়া আসামিকে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews