1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
উদ্ধার কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

উদ্ধার কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৫৬ Time View

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড়ের কারণে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। গতরাতে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২.২৫ মিনিটে ফায়ারফাইটার রাসেল হোসেন (২১) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফায়ার ফাইটার রাসেল হোসেন-এর বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

জানা যায়, গতকাল সারাদেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ার ফাইটার রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় রাসেলকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews