
নিজস্ব প্রতিবেদক: সরকারি অফিসের নতুন সময় সূচি সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রীসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (তেশরা জুন) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
এই নিয়মে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
নির্ধারিত কর্মদিবসে অফিস শুরু হবে সকাল ৯টা থেকে। শেষ হবে বিকেল ৫টায়। মাঝে ৩০ মিনিট বিরতি থাকবে। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
Leave a Reply