1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
জ্বলছে আগুন পুড়ছে দেশ - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

জ্বলছে আগুন পুড়ছে দেশ

  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪৪ Time View

অনলাইন ডেস্ক :  কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকার পতনের এক দফা ও অসহযোগ কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের কয়েক জেলায় সহিংসতা সংঘর্ষ ও জ্বালাও পোড়াও হয়েছে। এসব সংঘর্ষে মুন্সীগঞ্জে দুইজন ও মাগুরায় একজন নিহত হয়েছে। ঢাকায় হাসপাতাল ও সিএমএম আদালতে হামলা করে ব্যাপক তান্ডব চালায় আন্দোলনকারীরা। ঢাকার বাইরে কয়েক জেলায় আওয়ামী লীগ অফিস ও নেতাদের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয়।

কোটার দাবি পূরণ হলেও পরে সরকার পতনের একদফা দিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ সহিংসতা ও অগ্নিসংযোগ ও যানবাহন পোড়ানো হয়।

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে অনেকে। সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশ টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের সুপারমার্কেট এলাকায় শুরু হওয়া সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদাঁনে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক। সাংবাদিক পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।

মাগুরায় সংঘর্ষে মেহেদী হাসান রাব্বি নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশ সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইট এলাকায় সড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের একাংশ তাদের সাথে অংশ নেয়। এছাড়া সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে অংশ।

ভোলায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

ফরিদপুরে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে। পরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত আটটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।

ঝালকাঠি শহরের কামাড়পট্টি ফায়ার সার্ভিস মোড়ে ছাত্রলীগ-যুবলীগের সাথে আন্দোলনকারী শিক্ষার্থ দের সংঘর্ষ হয়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

নারায়ণগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। ফতুল্লার আজমেরীবাগ এলাকায় আওয়ামী লীগ অফিস, জেলা পরিষদ ও চাষাঢ়ায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের অফিস ও স্থানীয় দুই নেতার বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা।

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

সিলেটে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews