1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
কর্মবিরতি ছেড়ে কুড়িগ্রামের ১১ টি থানায় কার্যক্রম শুরু - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

কর্মবিরতি ছেড়ে কুড়িগ্রামের ১১ টি থানায় কার্যক্রম শুরু

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৪৯ Time View

 

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও পুলিশের কর্মবিরতি চলে আসছিল।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সকল থানায় গত কয়েকদিন থেকে স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকে। দেখা দেয় প্রশাসনিক স্থবিরতা। এসব থানাগুলোয় নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল। গত বৃহস্পতিবার পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব নেয়ার পরপরই ২৪ ঘন্টার মধ্যে দেশের সকল থানার পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিলে সারাদেশে ৫৩৮টি থানায় গতকাল থেকে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ও তাদের সহায়তায় কুড়িগ্রামের দুইটি জল থানাসহ ৯টি উপজেলার ১১টি থানায় পুলিশি কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।এদিকে, জেলার সকল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে জানায় অনেকে।এই ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুদুর রহমান জানান, আমরা স্বল্প পরিসরে ঊর্ধ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানায় কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কাজে সহযোগিতা অব্যাহত রাখতে সেনাবাহিনীর সদস্যরা থানায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews