
হবিগঞ্জ থেকে, জামাল হোসেনঃ
বানিয়াচং ও হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ৯টি পরিবারকে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
১৩ আগস্ট মঙ্গলবার নিহত পরিবারের প্রত্যেকের বাড়িতে গিয়ে তিনি এই টাকা প্রদান করেন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই টাকা প্রদান করা হয়। জিকে গউছ বলেন, এই আন্দোলনে বানিয়াচং এর ৮ জন সাধারণ মানুষ শহীদ হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে বিএনপি কাজ শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পাশে থাকবে বিএনপি।এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হাসান মারুফ সহ আরো অনেকে।
Leave a Reply